Madhyamik Bengali Suggestion 2027 (Wbbse Class 10)(প্রতিবেদন রচনা)
Madhyamik Bengali Suggestion 2027 (WBBSE Class 10)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম ভাষার সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। পাঠ্যবই ও নির্মিতি অনুশীলনের পাশাপাশি এই নির্বাচিত প্রতিবেদনগুলি নিয়মিত প্রস্তুত করলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোলা সহজ হবে।
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭: সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নির্দেশিকা
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE 2027) মাধ্যমিক পরীক্ষায় বাংলা একটি অন্যতম প্রধান ও বেশি নম্বর তোলার মতো বিষয়। সঠিক পরিকল্পনা, নির্মিতির নিয়মাবলি আয়ত্ত করা এবং বাছাই করা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়মিত অনুশীলন করলে বাংলায় সম্পূর্ণ নম্বর তোলা সহজ হয়। নিচে নির্মিতি বিভাগের প্রতিবেদন রচনা অংশের গুরুত্বপূর্ণ নমুনাগুলির বিস্তারিত বিবরণ দেওয়া হলো।
সেরা প্রস্তুতি কৌশল: মাধ্যমিক বাংলা পরীক্ষায় ভালো নম্বরের জন্য সেরা প্রস্তুতি নির্দেশিকা। গল্প, কবিতা, নাটক, ব্যাকরণ, বঙ্গানুবাদ ও প্রতিবেদন রচনার গুরুত্বপূর্ণ অংশ এবং নম্বর তোলার সহজ কৌশল জানুন এখানে।।
প্রতিবেদন রচনার ক্ষেত্রে শিরোনাম, স্থান, তারিখ এবং নিজস্ব সংবাদদাতার উল্লেখ সহ নিরপেক্ষ ও তথ্যনিষ্ঠ ভাষায় উপস্থাপন করা অত্যন্ত প্রয়োজনীয়।
প্রতিবেদন রচনা (মান – ৫)
নিজস্ব সংবাদদাতা, হরিপুর, ১৮ই জুলাই: একবিংশ শতাব্দীর মানুষ এখনও মন থেকে যে কুসংস্কার মুছে ফেলতে পারেনি, তার প্রমাণ পাওয়া গেল হরিপুর গ্রামের ঘটনায়। গ্রামের এক প্রান্তে বসবাসকারী এক বৃদ্ধাকে গ্রামের একশ্রেণীর মানুষ বেশ কয়েকদিন ধরেই তাকে অন্যায় ভাবে ডাইনি অপবাদ দিয়ে উত্যক্ত করছিল। অসহায় বৃদ্ধা এর প্রতিবাদ করার সাহসও পায়নি। সেদিনই গ্রামের শুভবুদ্ধিসম্পন্ন একদল যুবক সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়। ফলে অপরাধীরা ভয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় থানায় জানানো হলে পুলিশ এই অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭শে জুন: টানা তিনদিন অবিরাম বৃষ্টিপাতে কলকাতার মানুষ বিপর্যস্ত। গত ২৪শে জুন থেকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এর ফলে বেশ কিছু পুরোনো বাড়িতে ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টির জেরে যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট প্রায় জলমগ্ন। ফলে এলাকার মানুষরা অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। ফুটপাতবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে দ্রুত সমাধানকল্পে পৌরসভার উদ্যোগ প্রশংসনীয়। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আবার ভারী বর্ষণের সম্ভাবনা আছে।।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, ১২ই সেপ্টেম্বর: দুর্গাপুর স্টেশনের কাছে এক ট্যাক্সিচালক চিন্ময় মুখার্জী গতকাল একটি ব্যাগে বেশ কিছু সোনার গয়না হাতে পেয়েও তা তুলে দিয়েছেন স্থানীয় থানার হাতে। পুলিশ ট্যাক্সি ড্রাইভারের কথা থেকে জানতে পারে ভদ্রলোক তাঁর গাড়ি ভাড়া করেছিলেন। সঙ্গে প্রচুর ব্যাগ ও জিনিসপত্র ছিল। এই ব্যাগগুলি নামানোর সময় ভুলক্রমে একটি ব্যাগ ফেলে যান। আর তাতেই ছিল মেয়ের বিয়ের উপলক্ষ্যে কেনা গয়না। অতুলপ্রসাদ চক্রবর্তী নামের এই ব্যক্তিকে তাঁর হারানো গয়না ফিরিয়ে দিলে তিনি কৃতজ্ঞচিত্তে ট্যাক্সি ড্রাইভারকে পুরস্কার দিতে চাইলে তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন।।
মাধ্যমিক বাংলা: অন্যান্য সমস্ত অধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ অক্টোবর: ভাস্করভাই সাভে চলে গেলেন। ২৪ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি কল্পবৃক্ষে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।।
১৯২২ সালের ২৭ জানুয়ারি ভাস্কর সাভের জন্ম হয়। প্রাকৃতিক চাষে তিনি নিজেকে নিয়োজিত করেন; তাঁর পরবর্তী প্রজন্মও এতে অনুপ্রাণিত হয়। জাপানের প্রবাদপ্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা কল্পবৃক্ষে এসে মন্তব্য করেছিলেন, সাভের বাগান হল 'বিশ্বের শ্রেষ্ঠ বাগান, এমনকি আমার খেতের চেয়েও ভালো'। আজ কল্পবৃক্ষ যথার্থই এমন এক খাদ্যের অরণ্য যা মোটেই ভোক্তা নয়, স্থানীয় পরিবেশকে তা জল, শক্তি এবং উর্বরতা প্রদান করে চলেছে।।
২০১০ সালে 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গ্যানিক এগ্রিকালচার মুভমেন্ট' নামে বিশ্বব্যাপী জৈবচাষি ও আন্দোলনের জোট সাভেকে সম্মানিত ও পুরস্কৃত করে। ভাস্কর সাভের ১০ একর খেতে নারকেল, সবেদা এবং অন্যান্য ফলের প্রাকৃতিক বাগিচা রয়েছে, ২ একর জমিতে ধান, ডাল ইত্যাদি চাষ করা হয়। আরও ২ একরে রয়েছে নারকেলের নার্সারি। পরিমাণ, স্বাদ ও বৈচিত্র্যের দিক থেকে কল্পবৃক্ষের ফসল অতুলনীয়।।
২০১৪ সাল থেকে সমুদ্রতীরবর্তী দেহরি গ্রামে কল্পবৃক্ষে প্রাকৃতিক চাষের এক শিক্ষণকেন্দ্র শুরু করা হয়েছে। এখানে হিন্দি, মারাঠি, গুজরাতি এবং ইংরেজিতে পাঠক্রমের ভিত্তিতে শিক্ষাদান করা হচ্ছে।।
নিজস্ব সংবাদদাতা, গৌরীপুর, নদীয়া, ২৪ ফেব্রুয়ারি: গতকাল গৌরীপুর উচ্চ বিদ্যাভবন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষা শহিদদের কথা স্মরণ করে রাষ্ট্রপুঞ্জ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটির তাৎপর্য ও গুরুত্বের কথা মাথায় রেখেই অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষত বাংলা আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা— একথা স্মরণে রেখেই ছড়া, কবিতা, গান, নাচ, নাটক ও ভাষ্যপাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষার সঙ্গে মানুষের নিবিড় ভালোবাসার ভাবটিকে ফুটিয়ে তোলে। বিশিষ্ট কয়েকজন লেখক তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন বাংলা ভাষা কীভাবে দ্রুত বিপন্ন হয়ে পড়েছে। এলাকার বিশিষ্ট গুণীজনেরাও আলোচনায় উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং উপস্থিত সকলে মাতৃভাষাপ্রেমী সমস্ত শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শপথ নেয়।।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ই জুন: সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন মিত্র ইনস্টিটিউশন বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক, স্থানীয় বিধায়ক, বিশিষ্ট পরিবেশপ্রেমী মেধা পাটেকর প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বৃক্ষরোপণের তাৎপর্য ব্যাখ্যা করেন। বিশিষ্ট অতিথিবর্গ তাঁদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন পরিবেশের বিপন্নতার কথা এবং তার প্রতিকারের উপায়। রাজ্য বনদপ্তর ৫০০টি চারাগাছ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। মহাসমারোহে সেই বৃক্ষরোপণে ছাত্রছাত্রীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীরাও যোগদান করেন।।