Madhyamik Bengali Suggestion 2027 (Wbbse Class 10)(বঙ্গানুবাদ)
Madhyamik Bengali Suggestion 2027 (WBBSE Class 10)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম ভাষার সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ পাঠ্যসহ বঙ্গানুবাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। পাঠ্যবই ও ব্যাকরণ অনুশীলনের পাশাপাশি এই নির্বাচিত বঙ্গানুবাদগুলি নিয়মিত প্রস্তুত করলে পরীক্ষায় সম্পূর্ণ ৪ নম্বর নিশ্চিত করা সহজ হবে।
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭: সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নির্দেশিকা
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE 2027) মাধ্যমিক পরীক্ষায় বাংলা একটি অন্যতম প্রধান ও বেশি নম্বর তোলার মতো বিষয়। সঠিক পরিকল্পনা, ব্যাকরণ ও নির্মিতির নিয়ম বোঝা এবং বাছাই করা গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ নিয়মিত অনুশীলন করলে বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়া সহজ হয়। নিচে নির্মিতি বিভাগের বঙ্গানুবাদ অংশের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও তার আদর্শ বাংলা অনুবাদের বিবরণ দেওয়া হলো।
সেরা প্রস্তুতি কৌশল: মাধ্যমিক বাংলা পরীক্ষায় ভালো নম্বরের জন্য সেরা প্রস্তুতি নির্দেশিকা। গল্প, কবিতা, নাটক, ব্যাকরণ, বঙ্গানুবাদ ও প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ অংশ এবং নম্বর তোলার সহজ কৌশল জানুন এখানে।।
ইংরেজি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে হুবহু আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদের মাধুর্য বজায় রেখে বাক্য গঠন করা অত্যন্ত জরুরি।
বঙ্গানুবাদ (ইংরেজি থেকে বাংলা অনুবাদ — মান ৪)
Once on a summer day a poor capseller was going to a fair for selling caps. Being tired he sat under the shade of a tree leaving behind him his basket containing caps. The gentle breeze made him drowsy and soon he fell asleep. After a while he suddenly woke up and was surprised to find that there was not a single cap left in the basket. Then he began to cry.
বঙ্গানুবাদ: একবার এক গ্রীষ্মের দিনে এক গরিব টুপিবিক্রেতা তার টুপি বিক্রি করার জন্য মেলায় যাচ্ছিল। ক্লান্ত হয়ে তার টুপি ভরতি ঝুড়িটা পেছনে রেখে সে একটা গাছের ছায়ায় বসে পড়ে। মৃদুমন্দ বাতাস তাকে তন্দ্রাচ্ছন্ন করে এবং শীঘ্রই ঘুমিয়ে পড়ে সে। কিছুক্ষণ পরে সে হঠাৎ জেগে ওঠে এবং অবাক হয়ে দেখে যে তার ঝুড়িতে একটাও টুপি নেই। তখন সে কাঁদতে শুরু করে।।
মাধ্যমিক বাংলা: অন্যান্য সমস্ত অধ্যায়
One morning a monk went out to beg for food. He met a farmer and asked for some alms. But the farmer refused to help him saying, 'I plough my field, sow the seeds and gather the grain. Thus it is only by working hard that I get my livelihood. But how can you obtain yours, since you neither plough nor sow?'
বঙ্গানুবাদ: একদিন সকালে এক সন্ন্যাসী খাবারের জন্য ভিক্ষা করতে বের হলেন। একজন কৃষকের সঙ্গে তাঁর দেখা হল এবং তার কাছে তিনি ভিক্ষা চাইলেন। কিন্তু সেই কৃষক তাঁকে এই বলে প্রত্যাখ্যান করল, "আমি আমার জমিতে লাঙল চষি, বীজ বপন করি এবং শস্যকণা জোগাড় করি। এইভাবে কেবল কঠোর পরিশ্রমের দ্বারাই আমি আমার জীবিকানির্বাহ করি। কিন্তু তুমি কীভাবে তোমার প্রয়োজন মেটাবে, যেখানে তুমি না লাঙল চালাও, না বীজ বপন করো।"
There is nothing like a book. Nothing has been able to stop the man who writes books. Books have been burnt and writers have been tortured, but books have spread themselves through out the world so that there is no country on earth without them now. They are the only things that live forever.
বঙ্গানুবাদ: বই-এর মতো আর কিছুই নেই। কোনো কিছুই বই লেখককে নিবৃত্ত করতে পারে না। কত বই পোড়ানো হয়েছে, কত গ্রন্থ লেখকও নির্যাতিত হয়েছেন, কিন্তু সারা পৃথিবীতে বই নিজেদের এমনভাবে বিস্তার করেছে যে, এখন দুনিয়ায় এমন কোনো দেশ নেই, যেখানে কোনো বই নেই। বই-ই হল একমাত্র জিনিস, যা চিরকালের।।
Patriotism is love for one's country. It is a powerful sentiment and wholly unselfish and noble. A patriot can sacrifice even his own life for the good of his country. It is an idealism that gives courage and strength. But false patriotism makes a man narrow-minded and selfish.
বঙ্গানুবাদ: দেশপ্রেম হল নিজের দেশকে ভালোবাসা। এটা একটা প্রবল আবেগ এবং সম্পূর্ণরূপে নিঃস্বার্থ বা মহৎ। একজন দেশপ্রেমিক তাঁর দেশের মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। এটা একটা আদর্শবাদ যা সাহস ও শক্তি জোগায়। কিন্তু ভ্রান্ত দেশপ্রেম একজন মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে।।
Honesty is a great virtue. If you do not deceive others, If you do not tell a lie, If you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. No one can prosper in life if he is not honest.
বঙ্গানুবাদ: সততা একটি মহৎ গুণ। তুমি যদি অপরকে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা কথা না বল, যদি তুমি অপরের প্রতি ব্যবহারে কঠোর ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হও, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। সততাই হল শ্রেষ্ঠ পথ। একজন সৎ ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত হন। সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না।।
মাধ্যমিক বাংলা: অন্যান্য সমস্ত অধ্যায়
Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love, you must give love in return.
বঙ্গানুবাদ: মানুষ সামাজিক প্রাণী। সে একা বাঁচতে পারে না। প্রকৃত বন্ধু ছাড়া কোনো মানুষই সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষদের সত্যিকারের বন্ধু জোটে না। কারণ, ভালোবাসা দিলে তবেই প্রতিদানে ভালোবাসা পাওয়া যায়।।
Man is an animal which is much weaker than other animals. He has not the strength of the elephant, nor the speed of the horse. But he has a mind such as no other animal has. By his superior intelligence man has learnt to catch and tame natural forces like wind, fire, steam and electricity. He has used these powers as his servants.
বঙ্গানুবাদ: মানুষ এমন এক প্রাণী যে অন্যান্য প্রাণীদের থেকে অনেকখানি দুর্বল। তার হাতির মতো শক্তি নেই, ঘোড়ার মতো গতি নেই। কিন্তু তার মনন আছে যা অন্য কোনো প্রাণীর নেই। তার উন্নততর বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ অধিকার ও আয়ত্ত করতে শিখেছে বাতাস, আগুন, বাষ্প এবং বিদ্যুতের মতো প্রাকৃতিক শক্তিকে। এই সমস্ত শক্তিকে সে তার আজ্ঞাবহ ভৃত্যের মতো ব্যবহার করতে পারে।।