Madhyamik Bengali Suggestion 2027 (Wbbse Class 10)(ব্যাকরণ)

Madhyamik Bengali Suggestion 2027 (WBBSE Class 10)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম ভাষার সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলির সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। পাঠ্যবই খুঁটিয়ে পড়ার পাশাপাশি এই নির্বাচিত প্রশ্নগুলি প্রস্তুত করলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোলা সহজ হবে।

Bengali Suggestion Banner

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭: সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নির্দেশিকা

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE 2027) মাধ্যমিক পরীক্ষায় বাংলা একটি অন্যতম প্রধান ও বেশি নম্বর তোলার মতো বিষয়। সঠিক পরিকল্পনা, প্রশ্নকাঠামো বোঝা এবং বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করলে বাংলায় ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া কঠিন নয়। নিচে পাঠ্যক্রমের প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রস্তুতির বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

সেরা প্রস্তুতি কৌশল: মাধ্যমিক বাংলা পরীক্ষায় ভালো নম্বরের জন্য সেরা প্রস্তুতি নির্দেশিকা। গল্প, কবিতা, নাটক, ব্যাকরণ ও প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নম্বর তোলার সহজ কৌশল জানুন এখানে।

কারক ও অ-কারক সম্পর্ক, সমাস, বাক্য ও বাচ্য— পাঠ্যাংশের ব্যাকরণের এই নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নির্ভুলভাবে অভ্যাস করে রাখুন।


ট্যাগ / কি-ওয়ার্ডস: WBBSE Class 10 Bengali suggestion 2027, মাধ্যমিক বাংলা ব্যাকরণ প্রশ্ন, Madhyamik Bengali Grammar, কারক সমাস বাক্য বাচ্য

পাঠ্যাংশের ব্যাকরণ (কারক, সমাস, বাক্য ও বাচ্য)

১. বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] (মান – ১)

কারক ও অ-কারক

১. সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থসম্পর্কহীন পদটি হল—

[A] অকারক [B] কারক [C] সর্বনাম [D] বিশেষ্য
উত্তর: [A] অকারক


২. কর্ + ইত = করিত, এখানে 'ইত' হল—

[A] শব্দ বিভক্তি [B] প্রত্যয় [C] ধাতুবিভক্তি [D] অনুসর্গ
উত্তর: [B] প্রত্যয়


৩. 'বিভক্তি' শব্দটির অর্থ হল—

[A] বিভাজন [B] বিশিষ্টতা [C] বিশেষ ভক্তি [D] বিরাগ
উত্তর: [A] বিভাজন


৪. অনুসর্গ অন্য যে নামে পরিচিত—

[A] তির্যক বিভক্তি [B] কর্মপ্রবচনীয় [C] অনুপ্রাস [D] উৎপ্রেক্ষা
উত্তর: [B] কর্মপ্রবচনীয়


৫. নির্দেশক নির্দেশ করে—

[A] পুরুষ [B] লিঙ্গ [C] বচন [D] কারক-সম্বন্ধ
উত্তর: [C] বচন


৬. নির্দেশকগুলি হল—

[A] কখনো বিভক্তি, কখনো অনুসর্গ [B] বিভক্তি [C] অনুসর্গ [D] বিভক্তি বা অনুসর্গ কোনোটিই নয়
উত্তর: [D] বিভক্তি বা অনুসর্গ কোনোটিই নয়


সমাস

১. 'সিংহাসন'— কোন্ কর্মধারয় সমাসের উদাহরণ?

[A] মধ্যপদলোপী [B] উপমান [C] রূপক [D] উপমিত
উত্তর: [A] মধ্যপদলোপী


২. 'দশানন' পদটি কোন্ সমাসের উদাহরণ?

[A] দ্বন্দ্ব [B] তৎপুরুষ [C] বহুব্রীহি [D] দ্বিজ
উত্তর: [C] বহুব্রীহি


৩. "সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয়"— বাক্যটি—

[A] চিরসত্য [B] আংশিক সত্য [C] মিথ্যে [D] সত্য
উত্তর: [B] আংশিক সত্য


৪. যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে, তাদের বলে—

[A] উত্তরপদ [B] পূর্বপদ [C] সমস্যমান পদ [D] সমাসবদ্ধ পদ
উত্তর: [C] সমস্যমান পদ


৫. কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে—

[A] কৃতন্ত শব্দ [B] কৃতান্ত শব্দ [C] কৃদান্ত শব্দ [D] কৃদন্ত শব্দ
উত্তর: [D] কৃদন্ত শব্দ


বাক্য

১. পদবন্ধকে ইংরেজিতে বলে—

[A] Clause [B] Adverb [C] Presentence [D] Phrase
উত্তর: [D] Phrase


২. বাক্য শব্দের আভিধানিক অর্থ—

[A] যা বলা যায় [B] যা লেখা যায় [C] অর্থপূর্ণ পদগুচ্ছ [D] পদগুচ্ছ
উত্তর: [A] যা বলা যায়


৩. অস্ত্যর্থক বাক্যের ঠিক বিপরীত হল—

[A] সদর্থক বাক্য [B] নঞর্থক বাক্য [C] অনুজ্ঞাসূচক বাক্য [D] নির্দেশক বাক্য
উত্তর: [B] নঞর্থক বাক্য


৪. বাক্যের চালিকাশক্তি—

[A] উদ্দেশ্য [B] বিধেয় [C] কর্তা ও ক্রিয়া [D] কর্তা
উত্তর: [C] কর্তা ও ক্রিয়া


বাচ্য

১. আধুনিক মতে ভাববাচ্য মোট—

[A] দু প্রকার [B] পাঁচ প্রকার [C] তিন প্রকার [D] চার প্রকার
উত্তর: [C] তিন প্রকার


২. কর্মবাচ্যের কর্তাকে বলে—

[A] কর্মকর্তা [B] উক্তকর্তা [C] ব্যতিহার কর্তা [D] অনুক্ত কর্তা
উত্তর: [D] অনুক্ত কর্তা


৩. 'মহাশয়ের থাকা হয় কোথায়?'— এটি ________ উদাহরণ। (শূন্যস্থান পূরণ করো)

[A] ভাববাচ্যের [B] কর্মবাচ্যের [C] কর্মকর্তৃবাচ্যের [D] কর্তৃবাচ্যের
উত্তর: [A] ভাববাচ্যের


৪. যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী তাকে বলে—

[A] কর্তৃবাচ্য [B] কর্মবাচ্য [C] কর্মকর্তৃবাচ্য [D] ভাববাচ্য
উত্তর: [A] কর্তৃবাচ্য


৫. বাংলা ভাষায় বাচ্য মোট—

[A] তিন প্রকার [B] চার প্রকার [C] পাঁচ প্রকার [D] সাত প্রকার
উত্তর: [B] চার প্রকার


মাধ্যমিক বাংলা: অন্যান্য সমস্ত অধ্যায়


২. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর (মান – ১)

কারক ও অ-কারক

১. সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: ক্রিয়াটি যে ধাতুনিষ্পন্ন, কর্তাও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয়, তখন তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন— কুকাজের ফল ফলেছে। গায়ক গায়, বাদক বাজায়।


২. ধাতু বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেসব বিভক্তি ক্রিয়াপদ গঠন করে তাদের ধাতু বিভক্তি বলে। যেমন— বল্ + ই = বলি, কর্ + ত = করত।


৩. তির্যক বিভক্তি কাকে বলে?

উত্তর: যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলে। 'এ', 'তে', 'এতে'— এগুলি হল তির্যক বিভক্তির উদাহরণ।


৪. অ-কারক সম্পর্ক বলতে কী বোঝো?

উত্তর: সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সেই পদ কখনোই কারক সম্পর্কে যুক্ত হয় না। এই ধরনের সম্পর্ককে বলে অ-কারক সম্পর্ক। যেমন— সম্বন্ধপদ, সম্বোধন পদ।


৫. একটি বাক্য লেখো যেখানে কারকের বিভক্তি হিসেবে শুধু শূন্যবিভক্তি ব্যবহৃত হয়েছে।

উত্তর: "আমি বাড়ি যাইনি"— এই বাক্যটিতে 'আমি' একটি কর্তৃকারকবাচক পদ এবং 'বাড়ি' হল অধিকরণকারকবাচক পদ; পদ দুটিতেই শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে।


৬. শব্দ বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে, তাদের শব্দবিভক্তি বলে। যেমন— এ, এতে, তে, য়ে, কে, রে, এর ইত্যাদি। উদাহরণ: জামা + য় = জামায়, বই + তে = বইতে।


সমাস

১. 'লাভ-লোকসান' এবং 'ব্যবসাবাণিজ্য' দুটিই দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলেও তাদের মধ্যে পার্থক্য কী?

উত্তর: 'লাভ-লোকসান' এবং 'ব্যবসাবাণিজ্য'— এই দুটিই দ্বন্দ্ব সমাস। কিন্তু 'লাভ-লোকসান'-এর ক্ষেত্রে সমস্যমান পদ দুটি পরস্পর বিপরীতার্থক, অথচ 'ব্যবসাবাণিজ্য'-এর ক্ষেত্রে সমস্যমান পদ দুটি পরস্পর সমার্থক।


২. সমাস কী? সমাস শব্দের অর্থ কী? সমাসের সংজ্ঞা দাও।

উত্তর: সমাস বাংলা ভাষায় এক পদগঠন প্রক্রিয়া। সমাস-এর (সম্ + অস্ + অ) ব্যুৎপত্তিগত অর্থ হল 'সংক্ষেপ'; একে মিলন বা সম্মিলনও বলা চলে। পরস্পর অর্থসম্পর্কযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদের এক পদে রূপান্তরিত হওয়াই হল সমাস। যেমন— যিনি দেব তিনিই ঋষি = দেবর্ষি। এখানে পরস্পর অর্থসম্পর্কযুক্ত পদ হল 'দেব' ও 'ঋষি'।


বাক্য

১. অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে কী বোঝানো হয়?

উত্তর: অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ও প্রার্থনার ভাব ব্যক্ত করা হয়।


২. বাক্যের প্রধান অংশ কটি ও কী কী?

উত্তর: বাক্যের প্রধান অংশ দুটি— (১) উদ্দেশ্য ও (২) বিধেয়।


৩. 'বাক্য' শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর: আভিধানিক অর্থে বাক্য (√বচ্ + য) বলতে বোঝায়— যা বলা যায়। যার সাহায্যে কোনো কিছুর অন্বয়, সম্বন্ধ, জ্ঞান ও অভিপ্রায় সংগতভাবে ব্যক্ত হয়।


৪. সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে?

উত্তর: সরল বাক্যে সাধারণত একটিই মূল বাক্যাংশ বা উপবাক্য থাকে, যার একটি প্রধান উদ্দেশ্য এবং একটি প্রধান সমাপিকা ক্রিয়াযুক্ত বিধেয় থাকে।


৫. নির্দেশক বাক্য কাকে বলে?

উত্তর: যে বাক্যে সাধারণভাবে কোনো বিষয়ের বিবরণ, বক্তব্য বা কোনো তথ্যের ইতিবাচক/নেতিবাচক বিবৃতি প্রকাশ পায়, তাকে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলে।


বাচ্য

১. 'বাচ্য' শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর: 'বাচ্য' (√বচ্ + য) শব্দের আভিধানিক অর্থ কথনীয়, প্রতিপাদ্য, বা কর্তা ও কর্ম প্রভৃতির সঙ্গে অন্বয়। প্রচলিত ব্যাকরণিক অর্থে বাচ্য হল ক্রিয়ার রূপভেদ বা প্রকাশভঙ্গি।


২. লুপ্তকর্তা ভাববাচ্যের সংজ্ঞা উদাহরণসহ বুঝিয়ে দাও।

উত্তর: যে ভাববাচ্যে কর্তা উহ্য বা লুপ্ত থেকে সাধারণ সম্ভাবনার অর্থ প্রকাশ পায়, তাকে লুপ্তকর্তা ভাববাচ্য বলে। যেমন— "এত গরম চা খাওয়া যায় না"।


৩. কীসের ভিত্তিতে বাচ্য নির্ধারণ করা হয়?

উত্তর: বাক্যে ক্রিয়ার রূপটি কর্তা, কর্ম নাকি ক্রিয়ার নিজস্ব ভাবের অনুগামী হচ্ছে— সেই সম্পর্কের ভিত্তিতেই বাচ্য নির্ধারণ করা হয়।


৪. কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ দাও।

উত্তর: কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ হল— "কোথায় যে যাওয়া হবে জানা নেই"।